amar recipe
Thursday, 1 May 2014
Sunday, 23 March 2014
ইলিশ মাছের কাচ্চি বিরিয়ানি
যেভাবে তৈরি করবেন :
১. চাল ধুয়ে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। তারপর পানি ঝরিয়ে নিন।
২. মাঝারি সাইজের টুকরা করে মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন।
৩. বড় হাঁড়িতে ঘি/তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে ১ টেবিল চামচমতো বেরেস্তা রেখে বাকিগুলো উঠিয়ে নিন। আধা কাপ তেলও উঠিয়ে নিন।
৪. ২ টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, টক দই, আদা বাটা, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, ভাজা তেল ও পরিমাণমতো লবণ দিয়ে মাছ ম্যারিনেড করুন ৩০ মিনিট।
৫. বড় হাঁড়িতে ৬ কাপ পানি দিয়ে শাহি জিরা ও সব আস্ত গরম মসলা এবং পরিমাণমতো লবণ দিন।
৬. ফুটে উঠলে চাল দিন। ঝরঝরে শক্ত ভাত রান্না করে মাড় ঝরিয়ে নিন। আধা কাপ মাড় রেখে দিন। ভাত ঠাণ্ডা করে নিন।
৭. সব বাদাম কুচি, কিশমিশ, মাওয়া, চিনি, পেঁয়াজ বেরেস্তা একসঙ্গে মেখে চার ভাগ করে নিন।
৮. বেরেস্তার পাতিলে প্রথমে মাছ, মসলাসহ বিছিয়ে এক ভাগ বেরেস্তার মিশ্রণ ছড়িয়ে দিন। এভাবে স্তরে স্তরে পোলাও ও বেরেস্তার মিশ্রণ সাজিয়ে দিন। সবার ওপরে বেরেস্তার মিশ্রণ থাকবে।
৯. ভাতের মাড়টুকু ওপর থেকে দিয়ে দিন। দুধের সঙ্গে পোস্ত বাটা মিশিয়ে ঢেলে দিন। সবশেষে তুলে রাখা ঘিটুকু ছড়িয়ে দিন।
১০. আটা গুলে পাতিলের ঢাকনা দিয়ে সিল করে দিন।
১১. চুলায় তাওয়া বসিয়ে মুখবন্ধ হাঁড়িটি এর ওপর বসান। চড়া আঁচে ১০ মিনিট রাখুন। আঁচ ঢিম করে আরো ৩০ মিনিট রাখুন।
১২. নামিয়ে ওপরে বেরেস্তা ও বাদাম কুচির মিশ্রণ ছড়িয়ে সালাদ সহযোগে পরিবেশন করুন।
http://amarrecipe.com
http://amarrecipe.com
কোরিয়ান স্পাইসি বিফ গ্রিলড
উপকরণ :
- মাংস আধা কেজি
- পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
- ভিনেগার আধা কাপ
- ধনেপাতা কুচি এক কাপের চার ভাগের এক ভাগ
- লেমান গ্রাস কুচি ১ টেবিল চামচ
- পেঁয়াজ কলি স্লাইস করা এক কাপের চার ভাগের এক ভাগ
- পুদিনাপাতা এক কাপের চার ভাগের এক ভাগ
- মরিচ গুঁড়া আধা চা চামচ
- চিনি আধা চা চামচ
- বিস্কুটের গুঁড়া ২ টেবিল চামচ
- লেবুর রস ৫ টেবিল চামচ
- কিশমিশ ৩ টেবিল চামচ
প্রনালীঃ
মাংস ধুয়ে পাতলা করে কেটে ২ ঘণ্টা ভিনেগার দিয়ে মেখে ম্যারিনেট করে নিন। ম্যারিনেট করা মাংস মাঝারি আঁচে গ্রিল করে নিন সিদ্ধ হওয়া পর্যন্ত।
এরপর একটি কোলের মাংস নিয়ে লেমান গ্রাস কুচি দিয়ে উল্টেপাল্টে ভালোভাবে মেখে নিন। এরপর ফিশ সস, লেবুর রস ও চিনি দিয়ে আবার ৫ মিনিট মাঝারি আঁচে গ্রিল করুন।
এবার মরিচ গুঁড়া, বিস্কুটের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিন। ওপরে পুদিনাপাতা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি সাজিয়ে পরিবেশন করুন।
http://www.amarrecipe.com/
http://www.amarrecipe.com/
হট টমেটো সস
উপকরণ–
-পাঁকা টমেটো ১ কেজি
-লাল মরিচ বা শুকনা মরিচ ৪ টি,
*ঝাল বেশি পছন্দ করলে আরো কয়েকটা দিতে পারেন
-আদা কুচি ১ চা-চামচ
-রসুন কুচি ১ চা-চামচ
-পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
-দারচিনি ২ ইঞ্চি এক টুকরা
-গোলমরিচ ৪ টা
-লবংগ ১ টা
-এলাচি বড় একটা
-বিঁচি ছাড়া তেঁতুল ১ টেবিল চামচ
-লবন পরিমাণ মত
-ভিনেগার/সিরকা আধা কাপ
-চিনি পরিমাণ মত
-রেড ফুড কালার কয়েক ফোঁটা
প্রণালীঃ-
-টমেটো ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিন
-উপরের পাতলা আবরণ ছাড়িয়ে ৪ ভাগ করে নিন
-এবার চিনি, ভিনেগার, ফুড কালার বাদে সকল উপকরণ দিয়ে টমেটো সিদ্ধ হতে দিন
-পানি দিবেন না এর মধ্যে
-টমেটো সিদ্ধ হয়ে গেলে হালকা পানি পানি থাকতেই নামিয়ে ঠান্ডা করুন
-এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন ভালো করে
-এরপর স্টিলের একটু মোটা চালুনি দিয়ে ছেঁকে নিন
-এরপর আবার চিনি মিশিয়ে চুলায় জ্বাল দিন অল্প আঁচে
-ভিনেগারের মধ্যে রং মিশিয়ে এর মধ্যে দিন
-ভালো মত নাড়ুন ১৫/২০ মিনিট
**একটু বেশি সময় নাড়তে পারলে সস পানি পানি হবেনা, সুন্দর ঘন হবে
-নামিয়ে ঠান্ডা করে বোতলে ভরে রাখুন
-ডিপ ফ্রিজে রেখে দিলে ১ বছর পর্যন্ত ভালো থাকবে।
collected from: http://amarrecipe.com
Labels:
recipe,
টমেটো সস,
রান্না,
রান্না বান্না,
রেসিপি,
সস,
হট,
হট টমেটো সস
Saturday, 22 March 2014
মজাদার রেসিপি
আমাদের ব্লগটি তৈরি হচ্ছে। খুব দ্রুত আমরা লাইভ করছি তত্ক্ষন ভিজিট করুন http://amarrecipe.com
Labels:
cook,
kitchen,
ranna,
ranna banna,
recipe,
মজাদার রেসিপি,
রেসিপি
Subscribe to:
Comments (Atom)